নতুন শিক্ষাবর্ষে ২২ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় স্বচ্ছতা চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গুচ্ছের সকল ত্রুটি সংশোধনসহ বিগত দুই বছরের গুচ্ছের সংশ্লিষ্ট সকল খাতের আয়-ব্যয়ের তালিকা চেয়েছেন তারা। এছাড়া ভর্তি পরীক্ষায় কিভাবে খরচ করা হবে তার সুস্পষ্ট বিধি জানতে চান তারা।